১৪০ বছরের মধ্যে হংকংয়ে সবচেয়ে ভারী বৃষ্টিপাতে বন্যা
১৮৮৪ সালের পর এমন অতিবৃষ্টিতে হংকংয়ে আর হয়নি। ভারী বৃষ্টিপাতে ঘনবসতিপূর্ণ শহর, রাস্তা, শপিং মল এবং মেট্রো স্টেশন প্লাবিত হয়েছে। কর্তৃপক্ষ স্কুল বন্ধ ঘোষণা করেছে এবং কর্মীদের বাড়িতে থাকতে বলেছে।
ভিডিও ফুটেজে দেখা গেছে রাস্তাগুলো পানিরে নিচে চলে গেছে। অসংখ্য গাড়ি পানিতে ডুবে আছে। বহুতল ভবনের নিচে বন্যার পানি ঢুকে পড়েছে। হংকংকে কাউলুনের সঙ্গে সংযোগকারী প্রধান টানেলের মধ্যে একটি শহরের ক্রস হারবার টানেল। সেটিও বন্যায় ডুবে গেছে।
বৃহস্পতিবার রাত থেকে হংকংয়ের প্রধান দ্বীপ, কাউলুন এবং শহরের নতুন অঞ্চলের উত্তর-পূর্ব অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টাইফুন ‘হাইকুই’-এর কারণে বৃহস্পতিবার থেকে চীনের গুয়াংডং উপকূলে প্রবল বৃষ্টি শুরু হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
শহরটির নেতা জন লি বলেছেন, তিনি দেশের বেশিরভাগ অংশে ভয়াবহ বন্যার বিষয়ে খুব উদ্বিগ্ন এবং সমস্ত বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। হংকং এবং পার্শ্ববর্তী শহর শেনজেনের মধ্যে দুটি চেক পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। হংকং রেল কর্তৃপক্ষ বলেছে, একটি ট্রেন লাইন বন্ধ রাখা হয়েছে এবং অন্যগুলো বিরতিতে দিয়ে দিয়ে চালু করা হচ্ছে।
এদিকে হংকংয়ের ম্যাকাউ-এর ফেরি অপারেটররা বলেছেন, বেশ কয়েকটি ফেরি ভ্রমণ স্থগিত করা হবে। ম্যাকাউ এর আবহাওয়া অফিস শুক্রবার সর্বনিম্ন ‘হলুদ বৃষ্টিপাত’-এর সতর্কতা জারি করেছে। ফলে স্কুল এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি