জি-২০ শীর্ষ সম্মেলনে ‘বিশ্বাসের ঘাটতি’ দূর করার আহ্বান মোদির
‘ভারত মণ্ডপমে’ স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ শুরু হয় এ শীর্ষ সম্মেলনের প্রথম সেশন ‘ওয়ান আর্থ’ বা ‘এক বিশ্ব’। দুই দিনব্যাপী এ সম্মেলন আগামীকাল রোববার শেষ হবে।
বিশ্বনেতাদের স্বাগত জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘বিশ্বব্যাপী বিরাজমান বিশ্বাসের ঘাটতি’ দূর করে বিশ্বাসের সম্পর্ক স্থাপনে সবার প্রতি আহ্বান জানান। সম্মেলনস্থলে মোদির টেবিলে ‘ইন্ডিয়া’র পরিবর্তে ‘ভারত’ লেখা নেমপ্লেট দেখা যায়।
জি২০ শীর্ষ সম্মেলনে স্থায়ী সদস্য হল আফ্রিকান ইউনিয়ন। সম্মেলনের প্রথম সেশনে এ ব্যাপারে ঘোষণা দেন মোদি। আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ৫৫। আফ্রিকান ইউনিয়নকে জি২০এর সদস্য করার ঘোষণাকে করতালি দিয়ে স্বাগত জানান বিশ্বনেতারা।
মোদি বলেন, ভারত গ্লোবাল সাউথের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। পাশাপাশি ‘সবকা সাথ, সবকা বিকাশ’মন্ত্রে এগিয়ে চলার বার্তা দেন মোদি। করোনা পরিস্থিতিতে বিশ্বব্যপী সংকটের কথা উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যদি করোনাকে হারাতে পারি, তাহলে এই সঙ্কটও আমরা কাটিয়ে উঠতে পারব’।
ভারতের প্রধানমন্ত্রী মোদি মরক্কোতে ভূমিকম্পে শোক প্রকাশ করেন। তিনি বলেন, আড়াই হাজার বছর আগে ভারতভূমি সমগ্র বিশ্বকে এই বার্তা দিয়েছিল যে, সর্বদা মানবতার কল্যাণ ও সুখ নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে মোদি বলেন, ভারতের জি২০ প্রেসিডেন্সি দেশের ভিতরে এবং বাইরে ‘সবকা সাথের’ প্রতীক হয়ে উঠেছে’।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি