জি-২০ সম্মেলনে বিশেষ উপহার পাচ্ছেন ফার্স্টলেডিরা
এ উপহারের তালিকায় আছে ভারতের নানা প্রান্ত থেকে সংগৃহীত বিশেষ রকমের শিল্পকর্ম। ফার্স্টলেডিদের এ দিন দেয়া হবে তেলেঙ্গানার একটি চেরিয়াল স্ক্রোল পেন্টিং। এর সঙ্গে থাকবে একটি হাতে বোনা তসর সিল্কের স্টোল ও ছত্তীসগড়ের শিল্পীদের তৈরি বেল মেটালের নারীমূর্তি।
ফার্স্টলেডিদের ভ্রমণসূচিও বেশ লম্বা। এ তালিকায় রয়েছে পুসার ইন্ডিয়ান অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। সেখানে যাওয়ার পরেই তাদের হাতে তুলে দেয়া হবে উপহার। একটি বিশেষ কারুকাজ করা ব্যাগের ভেতর থাকবে সেসব উপহার।
এর পাশাপাশি ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্টে যাবেন ফার্স্টলেডিরা। সেখানেও রয়েছে বিদেশি অতিথি অভ্যাগতদের জন্য বিশেষ রকমের আয়োজন
পরবর্তীতে রাজঘাটে ভারতের স্থপতি মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাবেন তারা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি