দ্বিতীয় দফায় গড়াল মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন
দেশটিতে গত শনিবার পঞ্চম অবাধ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কোন প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট লাভে সমর্থ হননি। প্রেসিডেন্ট প্রার্থী মোহাম্মাদ মুঈজ পেয়েছেন ৪৬ শতাংশ ভোট এবং বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহীম মোহাম্মাদ সলিহ পেয়েছেন ৩৯ শতাংশ ভোট। স্থানীয় গণমাধ্যম এখবর জানিয়েছে।
মালদ্বীপের এ নির্বাচনকে কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপমালার দেশটিতে আঞ্চলিক শক্তি চীন ও ভারতের প্রভাব বিস্তার বিষয়ক গণভোট বলে গণ্য করা হ্েচ্ছ। ২০০৮ সালে মালদ্বীপে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয়। এবাবের নির্বাচনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
১২০০ কোরাল দ্বীপের দেশটিতে প্রাচ্য-পাশ্চাত্যের প্রধান নৌপথের পাশে পাশে অবস্থিত। মুঈজের দলের সিনিয়র নেতা মোহাম্মাদ শরীফ বলেছেন, দেশ থেকে ভারতীয় সেনাদের সরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে ‘কোন আলোচনা করা যাবে না’।
পিপলস ন্যাশনাল কংগ্রেস নেতা মুঈজকে চীনা পন্থী বলে মনে করা হয়। সলিহ দ্বিতীয় বারের মতো দেশটির প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করছেন। মুঈজ অভিযোগ করছেন যে, সলিহ দেশটিতে ভারতের অবাধ উপস্থিতির সুযোগ করে দিয়েছেন। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশটিতে মোতায়েন ভারতীয় সেনাবাহিনীকে বহিস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন।
দলটির নেতা আব্দুল্লাহ ইয়ামিন ২০১৩-২০১৮ সাল পর্যন্ত মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন। তিনি সে সময় মালদ্বীপকে চীনের বেল্ট এন্ড রোড উদ্যোগের অন্তর্ভুক্ত করেন। কাল টাকা সাদা করার মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলে থাকায় ইয়ামিন নির্বাচনে প্রার্থী হতে পারেননি।
সলিহ’র দর মালদ্বীভিয়ান ডেমোক্রাটিক পার্টির আভ্যন্তরীন বিভক্তিকে কাজে লাগিয়ে ম্ঈুজ মালদ্বীপের নির্বাচনে ভাল করেছেন। দলটির নেতা নেতা ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ নাশিদ ইলিয়াস লাবিবকে নিজস্ব প্রার্থী হিসেবে দাঁড় করান। তিনি নির্বাচনে ৭ শতাংশ ভোট পেয়েছেন।
মালদ্বীপের ভোটার সংখ্যা ২৮ লাখ ২ হাজার । চলতি মাসের শেষের দিকে দেশটিতে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচন হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি