ভারত ও পাকিস্তানের মধ্যে সংলাপের মাধ্যমে কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার 

মঙ্গলবার জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ খুলতে ভারত ও পাকিস্তানের মধ্যে সংলাপ ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তুরস্ক সর্বদা এ লক্ষে সমর্থন দিয়ে যাবে।’ 

গত বছর জাতিসংঘের অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এরদোগান কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলেছেন। গত বছরও সাধারণ অধিবেশনে কাশ্মীর প্রসঙ্গে কথা বলেন তিনি। এরদোয়ান তখন বলেন, ৭৫ বছর আগে ভারত ও পাকিস্তান তাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা নিশ্চিত করলেও এখন পর্যন্ত তারা একে অপরের সঙ্গে শান্তি ও সৌহার্দ্যের সম্পর্ক গড়ে তুলতে পারেনি। এটা খুব দুর্ভাগ্যজনক। আমাদের আশা, কাশ্মীরে অবাধ ও দীর্ঘস্থায়ী শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করা যাবে।

২০২০ সালেও সাধারণ অধিবেশনে দেওয়া ভিডিও বক্তব্যেও জম্মু-কাশ্মীর নিয়ে কথা বলেছিলেন এরদোয়ান।

ভারত ওই সময় এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছিল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads