ফিলিস্তিনি জনগণের পাশে থাকার ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম বলেছেন, গাজা যুদ্ধের কারণে ইসরায়েলি সরকারের সমালোচনা করায় ‘শান্ত’ থাকতে পশ্চিমারা তাদেরকে হুমকি দিয়েছিল।

ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে মঙ্গলবার (২৪ অক্টোবর) মালয়েশিয়ার বুকিত জলিল স্টেডিয়াম আজিয়াটা এরিনায় আয়োজিত বিশাল এক সমাবেশে ২০ হাজার মানুষের উপস্থিতিতে তিনি বলেন, আমি ভীত হব না এবং ফিলিস্তিনি জনগণের পাশে অবিচল থাকব।

ইসরায়েলের নৃশংসতা সত্ত্বেও যে সব পশ্চিমা সরকারগুলো তেল আবিবকে সমর্থন দিয়ে যাচ্ছে তাদেরও নিন্দা করেছেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, আমরা ফিলিস্তিনের পাশে ছিলাম, আছি এবং থাকব।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কিছু দিন আগেই সংঘাতের জন্য ইসরায়েলের পক্ষে পশ্চিমাদের শক্ত অবস্থানকে দায়ী করেছিলেন। তিনি হামাসের নিন্দা করতে পশ্চিমাদের প্রস্তাব প্রত্যাখ্যানও করেছেন।

৭ অক্টোবর ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে স্বাধীনতাকামী ফিলিস্তিনি সংগঠন হামাসের যোদ্ধারা আকস্মিক হামলা চালায়। এ হামলার পরই ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচার বিমান ও বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে গাজা ৫ হাজার ৮ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের প্রায় অর্ধেক শিশু।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads