ভিন্ন মতাবলম্বীদের পিরানহা ভর্তি জলাশয়ে ফেলে নির্যাতনের 

উত্তর কোরিয়ার শাসক কিম জং উন তার নিজস্ব বাসভবনে একটি জলাশয় করেছেন। সেই জলাশয়ে ব্রাজিল থেকে বেশ কিছু পিরানহা মাছ আনিয়ে রেখেছেন।

সম্প্রতি নিজের প্রশাসনের এক ভিন্ন মতাবলম্বী কর্মকর্তাকে কিম পিরানহা ভর্তি জলাশয়ে ফেলে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

ব্রিটেনের সংবাদমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, দেশটির এক জেনারেলকে ওই জলাশয়ে ফেলে মৃত্যু নিশ্চিত করা হয়। অভিযোগে আরও বলা হয় জলাশয়ে ফেলার আগে তার হাত এবং ঘাড়ের কাছে কেটে দেওয়া হয়। এরপরেই কর্মকর্তাটির মৃত্যু হয়েছে না-কি পিরানহার আক্রমণেই মৃত্যু হয়েছে তা স্পষ্ট হয়নি। নিহত জেনারেল উত্তর কোরিয়ায় কিমের বিরুদ্ধে সেনা অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। সে কথা জানতে পেরেই শাস্তি দিয়েছেন কিম। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads