গাজায় ফের ইসরায়েলি সেনাদের বড় ধরণের অনুপ্রবেশ দাবি
ইসরায়েলের সেনারা গাজা উপত্যাকায় ঢুকে হামাস যোদ্ধাদের বিরুদ্ধে বড় ধরণের স্থল হামলা চালিয়েছে । বুধবার রাতে হামাসের অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক টিভি ভাষণে নেতানিয়াহু এ দাবি করেছেন। ইসরায়েলের আর্মি রেডিও’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল, আল-আরাবিয়া ও ফক্স নিউজ।
নেতানিয়াহু তার ভাষণে আরও বলেছেন, হামাস যোদ্ধাদের ধবংস করতে ইসরায়েল গাজায় স্থল হামলা চালানোর জন্য ‘প্রস্ততি গ্রহণ করছে’। বুধবার রাতের গাজা সেনাদলের এ অনুপ্রবেশ ছিল আগের যে কোন সময়ের চেয়ে অপেক্ষাকৃত অনেক বড়। গাজায় ইসরায়েল তিন সপ্তাহ ধরে বিমান ও বোমা হামলা চালিয়ে যাচ্ছে। তবে গাজায় কখন হামলা শুরু হবে সে ব্যাপারে নেতানিয়াহু বিস্তারিত কিছু জানাননি। তিনি বলেন, ইসরায়েলের বিশেষ যুদ্ধ মন্ত্রিসভা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে নজীরবিহীন আক্রমণ চালায় ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াইরত ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। সেইদিন থেকেই ইসরায়েল অবরুদ্ধগাজা উপত্যকায় নির্বিচার অব্যাহত বোমা হামলা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার ছিল টানা ইসরায়েলি হামলার ২০তম দিন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের এ হামলায় এপর্যন্ত নিহত হয়েছেন ৬৫৪৬ জন।
এরমধ্যে ২৭০৪ জন শিশু ও ১৫৮৪ জন নারী। আহত হয়েছেন ১৭ হাজার ৪৩৯ জন। এ ছাড়া ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে আছেন আরও ১৬০০ জন, যার মধ্যে শিশু হল ৯০০ জন। এছাড়া ইসরায়েলি হামলায় ৭৩ ডাক্তার ও স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন এবং ধ্বংস হয়েছে ২৫টি অ্যাম্বুলেন্স।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি