ইসরায়েলের হুঁশিয়ারি, আল-কুদস হাসপাতাল খালি করা সম্ভব নয়: রেড ক্রিসেন্ট

গাজা উপত্যাকার ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরায়েল গাজা সিটির প্রধান হাসপাতাল আল-কুদস হাসপাতাল খালি করে দেওয়ার জন্য তাদেরকে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এটি হলো গাজা উপত্যাকার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল। রেড ক্রিসেন্ট বলেছে, এ হাসপাতালে ইনসেন্টিভ কেয়া ইউনিটগুলোতে (আইসিইউ) বহু রোগী রয়েছেন। ইনকিউবেটরে শিশুরা রয়েছে। তাদেরকে অন্যত্র সরানো কোনক্রমেই সম্ভব নয়।

এছাড়া হাসপাতালটি ও এর আঙ্গিনায় প্রায় ১৪ হাজার অসামরিক লোক আশ্রয় গ্রহণ করেছেন। ইসরায়েল রোববার দিন ভ’র হাসপাতালটিতে হামলা চালায়। ইসরায়েল দাবি করেছে এসব হামলায় ‘বহু সন্ত্রাসী’ নিহত হয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, গাজার টার্কিশ-প্যালেস্টিনিয়ান ফ্রেন্ডশিপ হাসপাতালের আশপাশে কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। হাসপাতালটির পরিচালক সুভি সুকেয়েক জানান, হামলায় হাসপাতালের ‘উল্লেখযোগ্য ক্ষতি’ হয়েছে।

এটি গাজার একমাত্র হাসপাতাল, যেখানে ক্যানসারের চিকিৎসার সুবিধা রয়েছে। গাজায় প্রায় ৯ হাজার ক্যান্সার রোগী আছেন। তবে জ্বালানি সংকটে হাসপাতালটির অনেক কার্যক্রম ইতোমধ্যে গুটিয়ে আনতে হয়েছে।

ত্রাণের জন্য হাজার হাজার মানুষ গুদামে সমবেত হওয়ার পর দিন রোববার মিসর থেকে গাজায় মাত্র ৩৩টি ট্রাককে ত্রাণ সামগ্রী নিয়ে গাজায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। [৭] গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে বড় ধরণের অভিযান চালায়। এতে ১৪০০ ইসরায়েলি নিহত হয় এবং ২৩০ জন জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় যে, ইসরায়েলি হামলায় ৮০০৫ জন নিহত এবং ২০ হাজারেরও বেশি আহত হয়েছেন। হতাহতের অর্ধেকেরও বেশি শিশু।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads