রাজনৈতিক দলের আয়ের উৎস জানার অধিকার নেই জনগণের: সুপ্রিম কোর্টকে ভারতের অ্যাটর্নি জেনারেল

কোন পথে রাজনৈতিক নেতারা তহবিল সংগ্রহ করছে তা জানার অধিকার নেই সাধারণ মানুষের। সুপ্রিম কোর্টে এই দাবি করল ভারত সরকার। ‘নির্বাচনী বন্ড’ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে সেই দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমানি।

সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে নির্বাচনী বন্ডের বৈধতা সংক্রান্ত মামলার শুনানি ছিল। সংশ্লিষ্ট মামলায় এদিন অ্যাটর্নি জেনারেল জানান, তথ্যের অধিকার আইনে রাজনৈতিক দলগুলির অনুদান তথা নির্বাচনী বন্ডের উৎস জানার অধিকার নেই জনগণের। অ্যাটর্নি জেনারেল যুক্তি দেন, সংবিধান সবকিছু জানার অধিকার দেয় না জনতাকে। সেক্ষেত্রে গোপনীয়তার প্রসঙ্গ তোলেন তিনি। সংবিধানের প্রসঙ্গ টেনে নিজের যুক্তির স্বপক্ষে কেন্দ্রের আইনজীবী বলেন, ‘সংবিধানের তিন নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিষয়টি ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না।’ 

আগামী ৩১ অক্টোবরে মামলাটির ফের শুনানি হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads