দুনিয়ার দোযখ গাজায় প্রতি ৫ মিনিটে নিহত হচ্ছে একজন করে শিশু

বাড়িতে ইসরায়েলি হামলায় আহত একটি ছোট ছেলে খান ইউনুসে হাসপাতালের অ্যাম্বুলেন্সে বাসে আছে 

জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের স্থায়ী সদস্য ও মন্ত্রী রিয়াদ মনসুর একথা বলেছেন। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরী অধিবেশনে বক্তৃতাকালে তিনি বলেন, তিনি বলেন, ইসরায়েলি হামলায় প্রতি ৫ মিনিটে ৫ জন করে শিশুকে হত্যা করা হচ্ছে। এটি যে ফিলিস্তিনি  শিশুদের বিরুদ্ধে যুদ্ধ একথার স্বীকৃতি দিতে আপনাদের আর কত দিন আপনার অপেক্ষা করতে চান? তিনি বলেন, আমাদের শিশুরাও তো আপনাদের শিশুদের মতো, তারাও আল্লাহর সৃষ্টি। 

৭ অক্টোবর ইসরায়েল হামলা শুরু করে গাজায়। দখলদার ইহুদী দেশটি। তিনি বলেন, তিন সপ্তাহের নির্বিচার ও নৃশংস হামলায় সাড়ে তিন হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে। যা ২০১৯ সাল থেকে প্রতি বছর সারা বিশ্বে সংঘাতে যে সংখ্যক শিশু নিহত হয় তা ছড়িয়ে গেছে।

সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে নিরাপত্তা পরিষদের এ অধিবেশন ডাকা হয়। জাতিসংঘ শিশু তহবিলের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল ফিলিস্তিনি ফিলিস্তিনি রাষ্ট্রদূতের কথার প্রতিধ্বনি করে এক বিবৃতিতে বলেন, সর্বশেষ এ সংঘাতের সত্যিকার মূল্য দিতে হচ্ছে শিশুদের, তাদের প্রাণহানির সংখ্যা দিয়েই তা মূল্যায়ন করা হবে। হামলায় যেসব শিশু নিহত হয়েছে আর যারা এ ঘটনার মধ্য দিয়ে চিরকালের জন্য বদলে গেছে। ক্যাথেরিন বলেন, এতো বিপুল সংখ্যক শিশু হত্যার ঘটনা আমাদেরকে অন্তরকে ক্ষতবিক্ষত করছে।

রিয়াদ মনসুর বলেন, ‘গাজার ২৩ লাখ ফিলিস্তিনি দিনরাত মৃত্যুর মুখোমুখী হচ্ছেন। আমাদের ২০০০ মানুষ ধ্বংসস্তুপের নীচে আটকা পড়ে আছে। তাদেরকে উদ্ধার করুন, বাঁচান। যারা মারা গেছেন তাদেরকে মর্যাদার সঙ্গে দাফন করার সুযোগ করে দিন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads