ইন্দোনেশিয়ায় কাশির সিরাপ পানে ২শ’ শিশুর মৃত্যু, ৪ জনের কারাদণ্ড

২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ইন্দোনেশিয়ায় কাশির সিরাপ পান করে ২০০ জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সিরাপ তৈরিকারী একটি ফার্মের প্রধান এবং তিনজন কর্মকর্তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। 
তাদের প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড এবং ১ বিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়া জরিমানা করা হয়েছে। আফি ফার্মা নামের ওই ফার্মের বিরুদ্ধে অতিরিক্ত পরিমাণে বিষাক্ত পদার্থ যুক্ত কাশির সিরাপ তৈরির অভিযোগ আনা হয়।

কোম্পানিটির পক্ষের আইনজীবী জানায়, কোম্পানিটি তাদের অবহেলার বিষয়টি অস্বীকার করেছে এবং আপিল করার বিষয়ে বিবেচনা করছে।  

তবে প্রসিকিউটররা আফি ফার্মার প্রধান নির্বাহী প্রসেত্য হারহাপের সাত থেকে নয় বছরের কারাদণ্ড এবং অনান্য আসামিদের প্রত্যেকের সাত বছরের কারাদণ্ড চেয়েছে।

পাবলিক প্রসিকিউটর বলেছেন, ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে সংস্থাটি কাশির সিরাপ তৈরিতে ব্যবহৃত যে উপাদানগুলি সংগ্রহ করে তা পরীক্ষা না করেই সিরাপ তৈরির কাজে লাগিয়ে দেয়। এর পরিবর্তে তারা ঐ উপাদানগুলি সরবরাহকারীর কাছ থেকে মান এবং সুরক্ষা বিষয়ে একটি শংসাপত্র নিয়ে নেয় । 

কাশির সিরাপ থেকে শিশু মৃত্যুর ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ ভারত ও ইন্দোনেশিয়াকে ছয়টি কাশির সিরাপ তৈরিতে সতর্কতা জারি করেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads