ভারত চায় বাংলাদেশের জনগণ ভবিষ্যতের সিদ্ধান্ত নেবে: অরিন্দম বাগচি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বৃহস্পবিতার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় এবং ‘ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী’ হিসেবে নয়াদিল্লি একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল জাতি গঠনে ঢাকার লক্ষ্যে সমর্থন করে যাবে।

অরিন্দম বাগচি বলেন, ভারত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে এবং সে দেশের জনগণই তাদের ভবিষ্যতের সিদ্ধান্ত নেবেন। বাংলাদেশে বিরোধীদলীয় নেতাদের ধরপাকড় নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

সংবাদ সম্মেলনে বাগচি বলেন, আমরা তৃতীয় কোনো দেশের নীতি নিয়ে মন্তব্য করতে চাই না। বাংলাদেশে নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। সে দেশের জনগণই তাদের ভবিষ্যতের সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, ‘ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী হিসেবে, আমরা তাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করি এবং স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল জাতি গঠনে ঢাকার লক্ষ্যে আমাদের সমর্থন অব্যাহত থাকবে।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads