সিরিয়ায় ইরানের সঙ্গে সংশ্লিষ্ট গ্রুপের অবস্থানে ২ দফা মার্কিন বিমান হামলা
সময় সোমবার যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা বলেছেন, কয়েক ঘণ্টা আগে এ হামলা চালানো হয়েছে। তিনি বলেন, এসব হামলায় ইরানপন্থী মিলিশিয়াদের কেউ হতাহত হয়েছে কিনা তা তারা যাচাই করে দেখছেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দাবি করেন যে, মার্কিন সেনাদের ওপর হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে তারা এসব হামলা চালিয়েছে। তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি ছিল সিরিয়ায় মার্কিন সামরিক লক্ষ্যে তৃতীয় হামলার ঘটনা। হামলাকারীরা ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এসব গ্রুপ মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন অবস্থানে হামলা করছে।
অস্টিন বলেন, আলবু কামাল ও মেয়েদিন শহরের কাছে মিলিশিয়া গ্রুপগুলোর প্রশিক্ষণ স্থাপনা, নিরাপদ আবাসস্থলে তারা এ বিমান হামলা চালিয়েছে। গত বুধবার যুক্তরাষ্ট্র এসব গ্রুপের অস্ত্রগুদামে হামলা করেছিল। এছাড়া ২৬ অক্টোবরও এসব গ্রুপের অবস্থান হামলা চালিয়েছিল ইসরায়েলের অন্ধ সমর্থক দেশ যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র বলেছে, গত ১৭ অক্টোবরের পর ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক অবস্থানে অন্তত ৪৫ বার হামলা হয়েছে। এতে বহু মার্কিন সেনা আহত হয়েছে। গাজায় ইসরায়েলের নৃশংস হামলা ও গণহত্যায় যুক্তরাষ্ট্র মদদ দিয়ে যাওয়ার প্রতিক্রিয়া হিসেবে অঞ্চলটিতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা জোরদার হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি