বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেয়নি: মিলার

 মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ জনগণের দ্বারা নির্ধারিত হওয়া উচিত। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মুখপাত্র ম্যাথু মিলার।

ব্রিফিংয়ে মার্কিন সরকার কেন ভারতের সঙ্গে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা করে এমন প্রশ্নের জবাবে মিলার বলেন, তিনি অনেকবার যা বলেছেন, তা-ই বলতে চান। আর তা হলো, তারা  বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করেন। তারা মনে করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেয়নি।

মিলার বলেন, আমরা একদলকে বাদ দিয়ে অন্য দলকে সমর্থন করি না। আমরা শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads