গাজার হাসপাতালগুলো অবশ্যই সুরক্ষিত রাখতে হবে: বাইডেন
গাজার প্রধান হাসপাতালের গেটের দিকে যখন ইসরায়েলি ট্যাংকগুলো অগ্রসর হচ্ছে তখন এই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আরও বলেছেন, তিনি আশা করছেন, হাসপাতালগুলোতে ইসরায়েল ‘কম হস্তক্ষেপমূলক’ পদক্ষেপ নেবে।
ইসরায়েল দাবি করছে, হাসপাতালের নিচে অবস্থিত একটি টানেলে হামাস কমান্ড-এন্ড-কন্ট্রোল সেন্টার রয়েছে। তবে হামাস এবং হাসপাতাল কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।
গাজার আল শিফা হাসপাতালের ভেতরে এখনও কমপক্ষে ৬৫০ রোগী রয়েছেন। হাসপাতালটির পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় তাদের অন্য চিকিৎসা কেন্দ্রে সরিয়ে নেওয়াটা খুবই জরুরি হয়ে পড়েছে।
সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘আমার আশা এবং প্রত্যাশা হচ্ছে- হাসপাতালগুলোতে তুলনায়মূলক কম পদক্ষেপ নেওয়া হবে এবং আমরা ইসরায়েলিদের সাথে যোগাযোগ রাখব।’
তিনি আরও বলেন, ‘বন্দিদের মুক্তির পাশাপাশি সংঘাতে বিরতির প্রচেষ্টা চলমান রয়েছে এবং সেই সাথে কাতারের সাথে আলোচনা করা হচ্ছে ...।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি