আল-শিফা হাসপাতালে হামলার জন্য জো বাইডেন পুরোপুরি দায়ী: হামাস
হামাস বলেছে, গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েলি হামলার জন্য সম্পূর্ণ দায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । হামাস এক বিবৃতির বরাত দিয়ে রয়টার্স জানায়, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াইরত সংগঠন হামাস বলেছে, বলেছে, দখলদার ইসরায়েলি বাহিনীর আল-শিফা হাসপাতাল কমপ্লেক্সে এ হামলা চালানোর ঘটনায় জো বাইডেনই পুরোপুরি দায়ী।
হামাস বলেছে, হোয়াইট হাউস হাসপাতাল কমপ্লেক্স হামাস সামরিক কাজে ব্যবহার করছে বলে ইসরায়েলের দাবিকে সমর্থন করে ইহুদী দখলদারকে সবুজ সঙ্কেত দেওয়ার পরই ইসরায়েলি সেনারা হাসপাতাল কমপ্লেক্সটিতে হামলা চালায়।
হাসপাতালের অভ্যন্তর থেকে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ইসরায়েলি সেনারা হাসপাতালে হামলা শুরু করেছ্।ে খাদের আল-জানুন নামে ওই প্রত্যক্ষদর্শী বলেন, সেনারা হামলার আগে স্মোক বোমা নিক্ষেপ করেছে যাতে লোকেরা শ্বাসরুদ্ধ হয়ে পড়েছেন।
খাদেরের ফোন কেটে যাওয়ার আগে তিনি জানান যে, তিনি সেনাদেরকে বিশেষায়িত সার্জিক্যাল ডিপার্টমেন্টের ভেতরে প্রবেশ করতে দেখেছেন।
আল-শিফা হল গাজার বৃহত্তম হাসপাতাল। গত কয়েকদিন ধরে হাসপাতালটির চারদিকে প্রচন্ড লড়াই চলছিল। হাসপাতালটিতে হাজার হাজার রোগী ছাড়াও হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ সেখানে আশ্রয় নিয়েছিলেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী তাকে জানিয়েছিল যে, কয়েক মিনিটের মধ্যে হাসাপাতালে তারা হামলা চালাবে। তিনি এ হুঁশিয়ারির ব্যাপারে রেডক্রসকে অবহিত করেছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি