খালিস্তানি নেতা খুনের তদন্ত শেষ না হলে নতুন বাণিজ্য চুক্তি নয়, ভারতকে বার্তা কানাডার
কানাডার বাণিজ্য বিষয়ক মন্ত্রী মেরি এনজি জানিয়েছেন, কানাডার মাটিতে কানাডার নাগরিককে খুনের তদন্ত করাটাই এখন সেদেশের প্রধান উদ্দেশ্য। তবে ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক একেবারে বন্ধ করে দেবে না জাস্টিন ট্রুডোর প্রশাসন। সূত্র: সংবাদ প্রতিদিন
এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের বৈঠকে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্নের মুখে পড়েন কানাডার মন্ত্রী। উত্তরে মেরি বলেন, ‘এই মুহূর্তে কানাডার ফোকাস একটাই- সঠিকভাবে তদন্ত চালিয়ে যাওয়া। কানাডার মাটিতে কানাডার এক নাগরিককে হত্যা করা হলো- এই বিষয়টিকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি। তাই খুনের ঘটনার তদন্ত করতেই হবে। তবে কানাডিয়ানরা ভারতে ব্যবসা করেন। বাণিজ্যমন্ত্রী হিসাবে আমাকে তাদের পাশে থাকতেই হবে।’
খালিস্তানি নেতা খুনে ভারতের ভূমিকা রয়েছে, এই অভিযোগ প্রকাশ্যে আসার পরেই দুই দেশের সম্পর্ক খারাপ হতে থাকে। ভারত-কানাডা বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা থামিয়ে দেওয়া হয়। বাতিল করা হয় বাণিজ্যমন্ত্রীর ভারত সফরও। এই অভিযোগ প্রকাশ্যে আসার পরে ভারতের পক্ষে একাধিকবার তদন্তে সহযোগিতার বার্তা দেওয়া হয়েছে। তবে এখনও কানাডার তরফে কোনও সাহায্য চাওয়া হয়নি। কয়েকদিন আগেই পররাষ্ট্রী এস জয়শংকর জানিয়েছিলেন, জঙ্গি খুনে ভারতের ভূমিকার প্রমাণ দিক কানাডা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি