গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আলোচনায় চুক্তি হওয়ার সম্ভাবনা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে হামাস, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। চুক্তির আওতায় হামাস বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে পাঁচ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হবে ইসরায়েল। চুক্তিটির সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজন কর্মকর্তা একথা জানিয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, শেষ মুহূর্তের কোনো বাধা ছাড়াই আগামী কয়েক দিনের মধ্যে জিম্মিদের মুক্তিদানের প্রক্রিয়া শুরু হবে। চুক্তির শর্ত অনুযায়ী, যুদ্ধের সব পক্ষ অন্তত পাঁচ দিনের জন্য লড়াই বন্ধ রাখবে। এ সময় প্রতি ২৪ ঘণ্টায় প্রতি গ্রুপে ৫০ বা এর চেয়ে অধিক জিম্মিকে মুক্তি দেবে হামাস।
গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এতে ১২০০ ইসরায়েলি নিহত এবং দুই শতাধিক ইসরায়েলি জিম্মি হিসাবে আটক হয়। এরপর হামসকে নিশ্চিহ্নের নাম করে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এরই মধ্যে ১২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে ৫০০০ শিশু।
গাজায় হাজার হাজার মানুষ হত্যার প্রতিবাদ এবং যুদ্ধবিরতির দাবিতে বিশ্বজুড়ে প্রতিদিন লাখ লাখ মানুষ বিক্ষোভ-সমাবেশ করলেও এতদিন তা আমলে নেয়নি ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি