ভারতে জুতার বাড়ি দিয়ে কংগ্রেস প্রার্থীকে আশীর্বাদ

ভারতের মধ্যপ্রদেশের বিধানসভার নির্বাচন শেষ হয়েছে। কিন্তু এই নির্বাচনকে ঘিরে এক প্রার্থীর একটি বিতর্কিত কর্মকাণ্ড এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। রাতলাম থেকে কংগ্রেসের প্রার্থী হওয়া পারাস সাখলেচা ভোটে জয়ী হতে এক ফকির বাবার কাছে গিয়ে দোয়া চান। স্থানীয় ওই ফকির বাবা তাকে জুতার বাড়ি দিয়ে আশীর্বাদ করেন।

সাখলেচা এর আগে ২০১৩ ও ২০১৮ সালে মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে দাঁড়ায়। কিন্তু জয়ী হতে পারেনি। এজন্য এবার তিনি জয়ী হতে বৃহস্পতিবার ওই ফকির বাবার কাছে নতুন স্লিপার নিয়ে দোয়া চাইতে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নতুন স্লিপার(সেন্ডেল) বাবার কাছে দেওয়ার পর তা দিয়ে সাখলেচার মাথায় এবং গালে বাড়ি মারতে থাকেন। তবে জুতার বাড়ি খেয়েও সাখলেচাকে হাসতে দেখা যায়। ওই বাবা একজন ফকির। স্থানীয়রা তাকে বাবা বলে ডাকেন। অনেকে তার কাছ থেকে জুতার বাড়ি খেয়ে দোয়া নিতে যান।

এ বিষয়ে সাখলেচা বলেন, তিনি একজন বিখ্যাত ফকির বাবা, সবাই তাকে বাবা বলেই ডাকেন। মানুষজন তাকে ভালোবেসে লুঙ্গি সেন্ডেল দান করেন। অনেকেই মনে করেন তার আধ্যাত্মিক ক্ষমতা আছে। আর এই ক্ষমতা বলে তিনি অশুভ শক্তিকে দূর করতে পারেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads