খাবারের কোম্পানি ‘মা’স কিচেন’ চালু করলেন জ্যাক মা
চীনে এ খাবারের কোম্পানিতে জ্যাক মা ১.৩৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। রান্না করা খাবার বিক্রি করবে জ্যাক মা’র নতুন এ কোম্পানি এবং এধরনের খাবার কোভিড মহামারিতে ঘরবন্দি মানুষের কাছে জনপ্রিয় হবার পর চীনে ক্রমবর্ধমানভাবে এর চাহিদা বেড়েছে।
চীনে তৈরি খাবারের বাজার রয়েছে ৯.৯ বিলিয়ন ডলারের। বছরে চীনের এ বাজার ২০১৮ সালের পর ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
গত বুধবার পূর্ব চীনের জ্যাক মা’র নিজের শহর হাংঝোতে রেস্টুরেন্টটির নাম দেওয়া হয়েছে ‘হ্যাংঝো মা’স কিচেন ফুড’। এ শহরটি ই-কমার্স এবং টেক জায়ান্ট আলিবাবা’র ভিত্তি হিসাবেও বেশ পরিচিত।
কোম্পানিটির ৯৯.৯ শতাংশ মালিকানাই জ্যাক মা’র। তবে নতুন এ কোম্পানিটি কী ধরনের খাবার বিক্রি করবে তার বিশদ বিবরণ দেয়নি। জ্যাক মা ফাউন্ডেশন এব্যাপারে কিছু বলেনি।
চীনে অন্যান্য ধরণের প্রি-প্যাকেজড খাবারের চাহিদাও বেড়েছে। চায়না মার্কেট রিসার্চ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বেন ক্যাভেন্ডার বলেন, তৈরি খাবারের বাজার এমন একটি স্থান যেখানে উদ্ভাবনের জন্য প্রচুর পরিমাণে সুযোগ রয়েছে। চীনে প্যাকেটজাত খাবার ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে, কিছু ক্ষেত্রে ভোক্তারা এই খাবারগুলি বেছে নিচ্ছে কারণ তারা সময়ের অভাবে রান্নার পেছনে সময় দিতে পারছে না। করোনা মহামারী ও এরপর মন্দার কারণে মানুষকে আয়ের জন্যে বেশি ব্যস্ত থাকতে হচ্ছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি