যুদ্ধের পর গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার এমন মন্তব্য করেন। তিনি বলেন, যুদ্ধের পর গাজাকে অবশ্য অসামরিক এলাকাতে রূপান্তরিত করা হবে। একটি আন্তর্জাতিক বাহিনীর হাতে গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ দেওয়ার সম্ভাবনাকে নাকচ করে দিয়ে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনীই যুদ্ধের পরে গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ করবে। 

মঙ্গলবার ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ চরমপন্থী ইহুদী প্রধানমন্ত্রী যুদ্ধ শেষ হওয়ার পর গাজাকে অবশ্য অসামরিকীকরণ করা হবে আর এ অসামরিকীকরণ প্রক্রিয়াটি বাস্তবায়ন করবে একটি মাত্র, তা হল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ- কোন আন্তর্জাতিক বাহিনী নয়।

নেতানিয়াহু বলেন, ‘অসামরিকীকরণ করার লক্ষ্য নিয়ে অন্য যেসব স্থানে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে কি ঘটেছে তা আমরা দেখেছি। আমি আমার চোখ বন্ধ করে  অন্য কোন ব্যবস্থাই মেনে নিতে প্রস্তত নই।’

 তিনি বলেন, ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজায় হামলা সম্প্রসারিত করেছে এবং জাবালিয়া শরণার্থী শিবির ও খান ইউনুস শহর ঘেরাও করেছে। নেতানিয়াহু আরও বলেন, সেখানে এমন কোন স্থান নেই যেখানে আমরা যেতে পারব না। তিনি বলেন, তার সেনারা যেখানে লড়াই করছে সেখান থেকে অসামরিক লোকজনকে সরে যেতে বলা হয়েছে।

কিন্তু কোথায় যাবে তারা। গাজায় যাওয়ার মতো কোন নিরাপদ স্থান নেই।  নেই নিরাপদে যাওয়ার রাস্তাও। নেতানিয়াহু বলেন, তাদের বন্ধুরা দ্রুত যুদ্ধ শেষ করতে বলছে। হামাসকে ধ্বংস করার পর তা করা হবে।

অবরুদ্ধ গাজা উপত্যাকায় চলমান ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১৬২৪৮ জনে দাঁড়িয়েছে যার মধ্যে ৭১১২ জন শিশু এবং ৪৮৮৫ জন নারী। এসময় আহত হয়েছেন আরও ৪৩ হাজার ৬১৬ জনেরও বেশি ফিলিস্তিুনি। গাজার মিডিয়া অফিস মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়েছে।

Walton Ads