বাইডেনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র যাচ্ছেন জেলেনস্কি
ইউক্রেনকে সাহায্য করা নিয়ে বাইডেনের সঙ্গে রিপাবলিকানদের সংঘাত চলছে। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। সেখানে তারা ইউক্রেন ও ইসরায়েলকে দেয়ার জন্য বাইডেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের প্যাকেজ আটকে দিয়েছে । হোয়াইট হাউস জানিয়েছে, কংগ্রেসে এই প্যাকেজ অনুমোদিত না হলে, যুক্তরাষ্ট্র আর ইউক্রেনকে কোনো সাহায্য করতে পারবে না। এর ফলে রাশিয়ার সুবিধা হবে।
এই পরিস্থিতিতে জেলেনস্কি যুক্তরাষ্ট্র যাচ্ছেন এবং বাইডেনের সঙ্গে তিনি ইউক্রেনকে সামরিক ও অর্থসাহায্যের বিষয়টি নিয়ে আলোচনা করবেন। জেলেনস্কি প্রথমে আর্জেন্টিনা গেছেন, সেখানে নতুন প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ের পর তিনি যুক্তরাষ্ট্র যাবেন। সূত্র উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, মঙ্গলবার জেলেনস্কি সিনেটে ভাষণ দেবেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি রোববার এক বিবৃতিতে জানিয়েছেন, জেলেনস্কি ও বাইডেনের মধ্যে বৈঠক হবে। তারা এই গুরুত্বপূর্ণ সময়ে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সাহায্য করা নিয়ে আলোচনা করবেন। এই বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি