পাকিস্তানে ভয়াবহ সহিংসতায় ২৫ সেনা ও ৬০ জঙ্গী নিহত
পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান এলাকায় আলাদা তিনটি সহিংসতার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮৫ দাঁড়িয়েছে।
পাকিস্তানে সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে ডেরা ইসমাইল খানের একটি চেকপোস্টে ছয় জঙ্গি আত্মঘাতী হামলা চালায়। ওই চেকপোস্টটি আফগানিস্তান সীমান্তের কাছেই অবস্থিত।
আত্মঘাতী হামলাকারী জঙ্গিরা একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে চেকপোস্টে প্রবেশের চেষ্টা করে। তবে এতে ব্যর্থ হয় তারা সেখানে বিস্ফোরণ ঘটায় । বিস্ফোরণে সেখানে থাকা বহুতল ভবনটি বিধ্বস্ত হয়। সেখানে ২৩ সেনা প্রাণ হারান। পরে সৈন্যদের পাল্টা আক্রমণে ছয় জঙ্গিও নিহত হন।
পাকিস্তান তালেবানের নতুন সহযোগী সংস্থা 'তেহরিক-ই-জিহাদ পাকিস্তান' এই হামলার দায় স্বীকার করেছে। জঙ্গি গোষ্ঠীটি বলছে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে চেকপোস্টে হামলা চালায় তাদের যোদ্ধারা।
পাকিস্তানের তত্ত্বাবধায়ক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বগতি এক্সএ দেওয়া পোস্টে এ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। তিনি এতে নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এদিকে ডেরা ইমসাইল খানে পাকিস্তানের সামরিক বাহিনীর দু'টি পৃথক অভিযানের সময় ৫৪ জঙ্গি নিহত হয়েছেন। সে সময় আরও দুই পাকিস্তানি সেনাও প্রাণ হারান।
পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দুমাসেরও কম সময়ে দেশটিজুড়ে সন্ত্রাসী হামলার ঘটনা ব্যাপক বেড়ে গেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি