বেসামরিকদের বিচার করতে পারবে পাকিস্তানের সামারিক আদালত


বুধবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট এই অনুমতি দেয়। উল্লেখ্য, ২৩ অক্টোবর পাঁচ সদস্যের একটি এসসি বেঞ্চ প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের পর সামরিক আদালতে বেসামরিকদের বিচার করাকে সংবিধান বিরুদ্ধ বলে স্থগিত করে। সূত্র: দা ইন্ডিয়ান এক্সপ্রেস।

অ্যাটর্নি জেনারেল মনসুর আওয়ান শর্তসাপেক্ষে বেসামরিক সন্দেহভাজনদের সামরিক বিচার পুনরায় শুরু করার অনুমতি দেওয়ার জন্য আদালতকে অনুরোধ করেন।

দা ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, একটি ছয় সদস্যের সুপ্রিম কোর্ট বেঞ্চ ৫-১ সংখ্যাগরিষ্ঠতা সহ আগের আদেশকে চ্যালেঞ্জ করে আন্তঃ-আদালত আপিল (আইসিএ)’তে এই রায় ঘোষণা করে। বেঞ্চের একমাত্র নারী বিচারপতি মুসাররাত হিলালি এতে ভিন্নমত পোষণ করেন।


আবেদনটি গ্রহণ করে আদালত অনুমতি দেয় যে বেসামরিক ব্যক্তিদের বিচার অব্যাহত থাকবে। তবে সামরিক আদালত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে চূড়ান্ত রায় দিতে পারবে না। চূড়ান্ত রায় শুধুমাত্র সুপ্রিম কোর্টের আদেশের উপর শর্তসাপেক্ষ হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads