ভারতে একজন যাত্রী নিয়েই সঠিক সময়ে ছাড়লো বাস
ঘটনাটি ঘটেছে ভারতের অন্যতম ব্যস্ত শহর বেঙ্গালুরুতে। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহরের কেন্দ্রে ঢোকার বাস সার্ভিসে আশ্চর্য পেশাদারত্বের সাক্ষী হলেন এক যুবক। মাত্র একজন যাত্রীকে নিয়েই নির্দিষ্ট সময়ে রওয়ানা দিলো বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশনের (বিএমটিসি) বাসটি।
অনন্য সেই অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করেছেন এস এস হরিহরণ নামের সেই যুবক। বিএমটিসি’কে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, বিমানবন্দর থেকে ফিরলাম। এই দুই ব্যক্তি (চালক ও কন্ডাক্টর) কেবল আমার জন্যই বাস চালালেন। নির্দিষ্ট সময়ে বাস ছাড়লেন। তাদের বন্ধুত্বপূর্ণ এবং নিরাপদ ভাবে বাড়ি ফিরলাম। পোস্টের সঙ্গে একটি ছবিও যোগ করেছেন যুবক। যেখানে হাসি মুখে দেখা গেছে বাসের চালক, কন্ডাক্টর ও একমাত্র যাত্রীকে।
সামাজিক মাধ্যেমে বাড়তি যাত্রীর চিন্তা না করে নির্দিষ্ট সময়ে বাস ছাড়ায় বিএমটিসির সেবার প্রশংসা করেছেন বহু মানুষ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি