আসামে সেনা শিবিরে প্রবেশপথে বিস্ফোরণ, দায় শিকার উলফার 

শুক্রবার ভোররাতে ভারতের আসামে সেনাবাহিনীর ঘাঁটির প্রবেশপথে বিস্ফোরণ ঘটেছে। আনন্দবাজার পত্রিকা জানায়, রাজ্যের তিনসুকিয়ার পরে তিন সপ্তাহের ব্যবধানে এবার জোরহাটে এই হামলা হল। জোরহাটের সেনাশিবিরের মূল প্রবেশপথের সামনে বিস্ফোরণ ঘটানো হয় বলে পুলিশ সূত্রের খবর।

তবে বিস্ফোরণের তীব্রতা বেশি ছিল না। কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। আসামে সক্রিয় উলফা (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম) শুক্রবার বিস্ফোরণের দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। 

প্রসঙ্গত, আলফার মূল অংশ শান্তিচুক্তি করলেও পরেশ বরুয়া নেতৃত্বাধীন গোষ্ঠী উলফা(আই) এখনও বিচ্ছিন্ন ভাবে নাশকতা চালিয়ে যাচ্ছে। 

গত ২৩ নভেম্বর আসামের তিনসুকিয়ার সেনা শিবিরের মূল প্রবেশপথের সামনে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছিল দুই মোটরবাইক আরোহী। প্রবেশদ্বারে মোতায়েন সেনা জওয়ানেরা হামলাকারী দু’জনকে ধরে ফেলেন।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads