৩৭০ অনুচ্ছেদ নিয়ে ভারতীয় আদালতের রায়ে লাদাখ প্রশ্নে অবস্থান বদলাবে না চীন
চীন বলেছে, এই রায়ের জেরে লাদাখ নিয়ে তাদের অবস্থানে কোনও পরিবর্তন হবে না। ২০১৯ সালে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ লোপের পরেই সেটি ‘বেআইনি’ বলে দাবি করে আপত্তি জানিয়েছিল চীন। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিংয়ের কন্ঠে আগের কথারই প্রতিধ্বনি পাওয়া গেছে।
সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপে যে অন্যায্য কিছু হয়নি, সেই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তার পরেই সেই রায়কে হাতিয়ার করে লাদাখ নিয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়ে ভারতের অস্বস্তি বাড়াল চীন।
২০২০ সালের জুনে লাদাখের গলওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকে চীন ও ভারতের সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করে। সীমান্ত-প্রসঙ্গে সমাধান সূত্রের খোঁজে তার পর থেকে দু’দেশের সেনা এবং কূটনৈতিক স্তরে বেশ কয়েকবার আলোচনা হয়েছে। কিন্তু বিশেষ কোনও লাভ হয়নি। এদিকে গলওয়ান পরবর্তী সময়ে লাদাখের একাধিক এলাকায় চীনের আগ্রাসন এবং একের পর এক পরিকাঠামো তৈরির অভিযোগ উঠেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি