ভারতকে ‘উদ্বেগের দেশ’ ঘোষণার আহ্বান মার্কিন সংস্থার
শুক্রবার যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক পর্যবেক্ষক সংস্থা ইউএস কমিশন ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রীডম (ইউএসসিআইআরএফ) বাইডেন প্রশাসনের কাছে ভারত বিশ্বব্যাপী ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু বানাচ্ছে বলে আবেদন করে।
রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, সংস্থাটি বিভিন্ন দেশে ভারত সরকার কর্তৃক সংখ্যালঘু সাংবাদিক, আইনজীবী ও আন্দোলনকারীদের চুপ করানোর প্রচেষ্টাকে ধর্মীয় স্বাধীনতার ওপর একটি গুরুতর হুমকি হিসেবে দেখে। এজন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার অনুরোধ করছে সংস্থাটি। এ ঘোষণার কারণে ভারতকে দেয়া বিভিন্ন সুবিধা প্রত্যাহার করতে পারবে ওয়াশিংটন।
২০২০ সাল থেকে এই অনুরোধ করে আসছে সংস্থাটি। ইউএসসিআইআরএফ কমিশনার স্টিফেন শ্লেক কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জার ও মার্কিন শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুকে হত্যায় ভারত সরকারের কথিত জড়িত থাকার ষড়যন্ত্রকে ‘গভীর উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন।
তবে এ বিষয়ে মন্তব্যের জন্য ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসে যোগাযোগ করে কোনো সাড়া পায়নি রয়টার্স। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি