শিখ নেতা হত্যার ষড়যন্ত্র নিয়ে আমেরিকার ‘গোপন ব্রিফিং’

 মার্কিন কংগ্রেসের পাঁচজন ভারতীয় বংশোদ্ভূত সদস্যকে ‘গোপন ব্রিফিং’ করেছে বাইডেন প্রশাসন। এক মার্কিন নাগরিককে নিজের দেশের মাটিতেই একজন শিখ স্বাধীনতাকামীকে হত্যার ষড়যন্ত্রে এক ভারতীয় অফিসারের জড়িত থাকার বিষয় নিয়েই ওই ‘গোপন ব্রিফিং’ হয় বলে জানা যাচ্ছে। 

এ পাঁচ কংগ্রেস সদস্য হলেন আমি বেরা, শ্রী থানেদার, রাজা কৃষ্ণমুর্তি, প্রমিলা জয়পাল ও রো খান্না। ‘ব্রিফিং’- এরপরে এক যৌথ বিবৃতি দিয়ে ওই পাঁচজন কংগ্রেস সদস্য জানিয়েছেন, যে অভিযোগ আনা হয়েছে তা উদ্বেগজনক এবং বিষয়টির যদি সমাধান না করা হয় তাহলে মার্কিন-ভারত সম্পর্কের ‘উল্লেখযোগ্য ক্ষতি’ হতে পারে।

গত মাসে মার্কিন অ্যাটর্নি জেনারেলের দপ্তর নিউ ইয়র্কের এক আদালতে যে অভিযোগপত্র জমা দেয়, তা অনুযায়ী নিখিল গুপ্তা নামে এক ভারতীয় নাগরিক ও এক নাম উল্লেখ না করা একজন ভারতীয় অফিসার যুক্তরাষ্ট্রের নাগরিককে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। গুপ্তাকে চেক প্রজাতন্ত্রে গ্রেপ্তার করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে গুপ্তার ২০ বছরের জেল হতে পারে।

যে মার্কিন নাগরিককে হত্যার ষড়যন্ত্র হয়েছিল বলা হয়েছে, অভিযোগপত্রে তার নাম অবশ্য উল্লেখ করা হয়নি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads