পারমাণবিক হামলার বিরুদ্ধে উত্তর কোরিয়াকে সতর্ক করেলো যুক্তরাষ্ট্র

শনিবার (১৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার এক যৌথ বিবৃতিতে এই বার্তা দেয়া হয়। এসময় মার্কিন মিত্রদের বিরুদ্ধে যে কোনো পারমাণবিক হামলা ‘অগ্রহণযোগ্য এবং এর ফলে (কিম জং) উনের শাসনের অবসান হবে’ বলে সতর্ক করে দেশটি।

বিবৃতিতে, দক্ষিণ কোরিয়ার উপর কোনো যেকোনো পারমাণবিক হামলা দ্রুত, অপ্রতিরোধ্য এবং নিষ্পত্তিমূলক প্রতিক্রিয়ার সাথে মোকাবিলা করার কথা জানায় যুক্তরাষ্ট্র। 

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (১৫ ডিসেম্বর) ওয়াশিংটনে উত্তর কোরিয়ার সাথে সংঘর্ষের পরিকল্পনা, ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু হামলা প্রতিরোধের বিষয়ে আলোচনার জন্য দ্বিতীয় মার্কিন-কোরিয়া প্রজাতন্ত্র নিউক্লিয়ার কনসালটেটিভ গ্রুপ (এনসিজি) আহ্বান করা হয়।

এসময় দক্ষিণ কোরিয়ার উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিম তায়-হাইও জানান, চলতি মাসে উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা-নিরীক্ষা করতে পারে, পারমাণবিক ওয়ারহেড বহনের সম্ভাবনা থাকায় এটি একটি বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। 

উল্লেখ্য, আগামী গ্রীষ্মে কোরিয়ায় তৃতীয় এনসিজি অনুষ্ঠিত হবে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads