অষ্ট্রেলিয়ায় রেকর্ড বৃষ্টিতে ডুবে গেছে বিমানবন্দর, শহরের রাস্তায় ঘুরছে কুমির

অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ড প্রদেশে এমন দুর্যোগের সৃষ্টি হয়েছে। দুর্যোগকবলিত এলাকা থেকে হাজারও মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনও বহু মানুষ পানিতে আটকা পড়ে আছেন। 

 অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড কর্তৃপক্ষ বলেছে, কেয়ার্নস বিমানবন্দরের বিমানগুলো পানিতে ডুবে গেছে, শহরের মাঝখানে একটি কুমিরকে ঘুরতে দেখা যায়। আর শহরের বাসিন্দারা নৌকায় করে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনও মৃত্যু বা কারও নিখোঁজ থাকার খবর পাওয়া যায়নি।

অনেক বাড়ি বন্যার পানিতে প্লাবিত হয়েছে, বিদ্যুৎ ও রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অনেক এলাকায় খাবার পানির সংকট দেখা দিয়েছে।  কর্তপক্ষের আশঙ্কা, প্রবল বৃষ্টি বর্ষণের এ ধারা আরও ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads