হংকং আদালতে মিডিয়া টাইকুন লাই

সোমবার রাষ্ট্রদ্রোহ, বিদেশি বাহিনীর সাথে যোগসাজশ ও জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে বিখ্যাত অ্যাপেল ডেইলি পত্রিকার প্রতিষ্ঠাতা জিমি লাইকে আদালতে হাজির করা হয়।

বেইজিংয়ের কঠোর সমালোচনা ও শহরের গণতন্ত্রপন্থী আন্দোলনে সমর্থন যোগানোর কারণে ২০২০ সাল থেকে কারাগারে বন্দী ৭৬ বছর বয়সী এই গণমাধ্যমকর্মী। ২০২১ সালে তার পত্রিকাটিকে বন্ধ করে দেয়া হয়। 

১৯৯৭ সালে চীনের কাছে হংকং হস্তান্তরের পর এটিই কোনো স্থানীয় মিডিয়া ব্যক্তিত্বের বিরুদ্ধে সবচেয়ে বড় মামলা। 


সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, সরকারি প্রসিকিউটররা অভিযোগ করেন, লাইয়ের অ্যাপল ডেইলি পত্রিকায় প্রকাশিত নিবন্ধগুলি শহরের কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদেশি নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘন করেছে। যদিও লাই এই অভিযোগ অস্বীকার করেন, তবে অভিযোগগুলো প্রমাণিত হলে তিনি সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড পেতে পারেন। 

লাইয়ের ক্ষেত্রে ব্রিটিশ মানবাধিকার আইনজীবীদের এই মামলায় অংশগ্রহনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads