মোদির ভাষণে প্রথমবার ব্যবহার হলো এআই প্রযুক্তি ‘ভাশিনী’

ইকোনোমিক টাইমস জানায়, রোববার বারাণসীর নমো ঘাটে কাশী তামিল সানগামাম ২.০ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া ভাষণে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সভিত্তিক (এআই) অনুবাদ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। উপস্থিতদের মধ্যে যারা তামিল বোঝে তাদের জন্য এআই টুল ‘ভাশিনী’ ব্যবহার করা হয়।
 
এই প্রযুক্তি নিয়ে ভাষণে মোদি বলেন, ‘আজকে আমার ভাষণে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এটা হলো শুভ সূচনা। আশা করছি এই প্রযুক্তির মাধ্যমে আগামীতে আমি সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে পারব।’ 

 দু’দিনের এই সফরে নিজের লোকসভা কেন্দ্রে ১৯ হাজার কোটি রুপির ৩৭টি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের করেছেন। বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং কাশী তামিল সানগামাম উদ্বোধনে হাজির ছিলেন তিনি। উত্তর ও দক্ষিণ ভারতের সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর বিশেষ অনুষ্ঠান এই কাশী তামিল সানগামাম। 

দক্ষিণ ভারতের লোক, যারা হিন্দি ভাষা বুঝতে পারবেন না, তাদের জন্য রিয়েল টাইমে সেই ভাষণ তামিলে অনুবাদ করে দেয় এআই। কাশী তামিল সানগামামের পাশাপাশি বিকশিত ভারত সংকল্প যাত্রাতেও অংশ নেবেন মোদি। দেশবাসীর জন্য মোদি সরকার যে সব প্রকল্প তথা স্কিম চালু করেছে, এই যাত্রায় তারই প্রচার ও প্রসার ঘটবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads