লোহিত সাগরেব মার্কিন সামরিক জোটের মোকাবিলায় প্রস্তত হুথিরা

 হুথি আন্দোলন আনসারুল্লাহর পলিটব্যুরোর একজন সদস্য সোমবার (১৮ ডিসেম্বর) আল-জাজিরাকে একথা জানান। 

ওই দিনই এরআগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমরা একটি আন্তর্জাতিক জোট গঠন করার ব্যবস্থা গ্রহণ করেছি।’ তিনি দাবি করেন, ‘এটি কেবল মার্কিন সমস্যা নয়, একটি আন্তর্জাতিক সমস্যা।’ 

অস্টিন আরও ঘোষণা দেন যে, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) অন্যান্য দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে (হুথিদের) হুমকি নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন।

হুথি কর্মকর্তা আল-বুখাইতি আল-জাজিরাকে আরো বলেছেন, ‘লোহিত সাগরে হুথিদের সামরিক তৎপরতা বন্ধের বিনিময়ে ইয়েমেনে স্থায়ী শান্তিস্থাপন প্রচেষ্টায় বাধা হয়ে না দাঁড়ানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। আমরা দ্ব্যর্থহীন ভাষায় এ মার্কিন প্রস্তাব নাকচ করে দিয়েছি।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads