যুক্তরাষ্ট্রে ঝড়ে নিহত ৪, বিদ্যুৎ বিহীন সাড়ে ছয় লাখ মানুষ
সোমবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে হওয়া এই দুর্যোগে সব রাস্তাঘাট প্লাবিত হয়ে গেছে। বিদ্যুৎ বিহীন জীবন-যাপন করছেন সাড়ে ছয় লাখের বেশি মানুষ। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়. ঝড়ের সঙ্গে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে।
এপির প্রতিবেদনে বলা হয়, রোববার ওই এলাকায় ছয় ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়। এই ঝড়ের সময় পানিতে গাড়ি ডুবে মৃত্যুবরণ করেছে দক্ষিণ ক্যারোলিনায় একজন ৭২ বছর বয়সী এক নারী। পেনসেলভেনিয়ায়ও একইভাবে প্রাণহানি ঘটে ৭৩ বছর বয়সী এক ব্যক্তির। সোমবারের ঝড়ে উইন্ডহামে ছাদ থেকে ধ্বংসাবশেষ পরিষ্কার করতে গিয়ে গাছ-চাপা পড়ে মারা যায় আরেক ব্যক্তি। তার পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।
ঝড়ে ২৪ ঘণ্টার ব্যবধানে বেশিরভাগ অঞ্চল ২-৩ ইঞ্চি পানির নিচে চলে গেলে, সন্ধ্যায় নিউ ইয়র্কের ব্রঙ্কসে বন্যা সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, দুর্যোগময় এই আবহাওয়ায় ব্যাপক ভারী বৃষ্টিপাতের কারণে নদী ফুলে উঠে ও আকস্মিক বন্যা দেখা দেয়। কিছু এলাকায় পানির স্রোতে ‘রাস্তাও ভেসে যায়’। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি