ইরানের বিরুদ্ধে অবৈধ ক্ষেপণাস্ত্র পরীক্ষার অভিযোগ পশ্চিমা শক্তির
সোমবার তেহরানের বিরুদ্ধে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি, রাশিয়াকে ড্রোন হস্তান্তর ও জাতিসংঘ রেজেলুশন লঙ্ঘন করে পারমাণবিক অস্ত্র কর্মসূচিবিহীন দেশ হয়ে ৬০% ইউরেনিয়াম সমৃদ্ধ করার এই অভিযোগ করেছে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি।
তবে, এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান এবং তার মিত্র রাশিয়া।
ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূত আমির ইরাভানি এবং রাশিয়ার জাতিসংঘ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বর্তমান অভিযোগকে জেসিপিওএ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহার, পশ্চিমা নিষেধাজ্ঞা, ইরান-বিরোধী মনোভাবের প্রতিফলন মনে করছেন।
তবে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি বলেছে, ইরানে পরমাণু কর্মসূচির জন্য কোন বিশ্বাসযোগ্য বেসামরিক যুক্তি নেই। দেশটির বর্তমান পথচলা শুধু পারমাণবিক অস্ত্র সক্ষমতার জন্য।
এ বিষয়ে সোমবার জাতিসংঘের রাজনৈতিক প্রধান রোজমেরি ডিকার্লো কাউন্সিল সভায় বলেন, মহাসচিব আন্তোনিও গুতেরেস এখনও জেসিপিওএকে ‘ইরানের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ রাখার সেরা বিকল্প’ মনে করেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি