আম্বানি-আদানি-আজিম প্রেমজিকেও ছাপিয়ে ভারতের শীর্ষধনী সাবিত্রী জিন্দাল
ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্সের রিপোর্টে বলা হয়েছে, এ বছর ওপি জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সাবিত্রীর সম্পত্তি বৃদ্ধির পরিমাণ আম্বানি-আদানি তো দূর, উইপ্রোর মালিক দেশের ধনীতম ব্যক্তি আজিম প্রেমজির থেকেও বেশি।
বিলিয়নিয়ারদের তালিকায় নাম রয়েছে সাবিত্রী জিন্দালের। শুধু তাই নয়, গত কয়েক মাসে লাফিয়ে লাফিয়ে তার সম্পত্তির পরিমাণ বেড়েছে। ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্সের রিপোর্ট বলছে, ৭৩ বছরের সাবিত্রী জিন্দলের মোট সম্পত্তির পরিমাণ ২৮৩০ কোটি ডলার ছুঁয়েছে। এ বছর দেশের ধনীতমদের তালিকায় তিনিই শীর্ষে। কারণ উইপ্রোর শেয়ারে পতন হওয়ার পর সাবিত্রী জিন্দলের সম্পত্তি বৃদ্ধির পরিমাণই বেশি।
সাবিত্রী জিন্দালের কোটিপতি হয়ে ওঠার গল্প রূপকথার চেয়ে কম নয়। ১৯৭০ সালে জিন্দাল গ্রুপের প্রতিষ্ঠাতা শিল্পপতি ওমপ্রকাশ জিন্দালের সঙ্গে বিয়ে হয় তার। ওমপ্রকাশ ছিলেন দেশের ইস্পাত সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। নয় সন্তান, সংসার সামলে ব্যবসা করার কথা ভাবেননি কখনও। চার দেওয়ালের ভেতরেই ছিল তার জীবন। কিন্তু সবকিছু বদলে যায় আচমকা। ২০০৫ সালে কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় ওমপ্রকাশের। উত্তরপ্রদেশের সহারনপুরের কাছে তার হেলিকপ্টার ভেঙে পড়ে। ওমপ্রকাশের সঙ্গে মৃত্যু হয়েছিল হরিয়ানার তৎকালীন মুখ্যমন্ত্রী বংশীলালের ছেলে তথা সে সময় ওই রাজ্যের কৃষিমন্ত্রী সুরেন্দ্র সিংয়েরও।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি