কশ্মীরে সন্ত্রাসীদের গুলিতে নিহত ভারতের ৫ সেনা


 সেনাবাহিনীই এ তথ্য নিশ্চিত করেছে। কাশ্মীরের রাজৌরি পুঞ্চ এলাকার ডেরা কি গলিতে সেনার গাড়িতে গুলিতে এই নিহতের ঘটনা ঘটে। বুধবার রাত থেকে সেনাবাহিনী এই অঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে। সেই অভিযান এখনো চলছে। গুলির লড়াইও অব্যাহত আছে। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, উল্লিখিত এলাকাটিতে জঙ্গি রয়েছে, একটি সূত্র থেকে এমন খবর পেয়ে সেনা ও পুলিশের যৌথ অপারেশন শুরু হয়। এর মধ্যেই গুলির ঘটনাটির সম্মুখীন হয় সেনা গাড়িটি। 

গত মাসে রাজৌরির কালাকোটেতে অপারেশন চালাবার সময় পাঁচজন সেনার মৃত্যু হয়েছিল। গত কয়েক মাস ধরে রাজৌরি-পুঞ্চ এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে সেনা ও পুলিশের একাধিক সংঘর্ষ হয়েছে। এই এলাকাটি সন্ত্রাসীদের হটবেড বলে চিহ্নিত হয়েছে।

গত এপ্রিল ও মে মাসে এই এলাকাতেই ১০ জন সেনা সদস্য মারা গিয়েছিল। ২০২১ এর পর থেকে এই এলাকা শান্ত ছিল। কিন্তু ২০২৩-এ এই এলাকা রীতিমতো অশান্ত হয়ে ওঠে। গত দুই বছরে কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অপারেশনের সময় ৩৫ জন সেনার মৃত্যু হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads