গাজায় ২৪ ঘণ্টায় ২০০ ফিলিস্তিনি নিহত

গাজায় গত আড়াই মাস ধরে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা। এতে প্রতিদিনই শত শত ফিলিস্তিনি নিহত হচ্ছেন। গত ২৪ ঘণ্টা এ সংখ্যক নিহত হওয়া ছাড়া আহত হয়েছেন ৩৬৮ জন ফিলিস্তিনি সাধারণ মানুষ।শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। 

গত ৭ অক্টোবর ইসরায়েলি হামলা শুরুর পর গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ২৫৮ জন এবং আহত হয়েছেন ৫৩ হাজার ৬৮৮ জন। ইসরায়েলি হামলায় গাজার এক শতাংশ মানুষ গত আড়াই মাসে নিহত হয়েছেন।

শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ‘গাজা প্রস্তাব’ পাস হয়। ওই প্রস্তাবে বলা হয়, গাজার সাধারণ মানুষের কাছে বাধাহীনভাবে ত্রাণ সহায়তা পৌঁছানোর অবস্থা তৈরি করতে হবে। প্রস্তাবটি পাস হওয়ার পরের দিনই আরও ২০০ মানুষকে হত্যা করল ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন ইসরায়েলি হামলা-নির্যাতন এবং পবিত্র আল-আকসা মসজিদ অবমাননার প্রতিবাদে  গত ৭ অক্টোবর অপারেশন আল-আকসা তুফান নামে অভিযান চালায় ইসরায়েলের অভ্যন্তরে। এতে অন্তত ১১৪৭ ইসরায়েলি নিহত হয়েছে। এরপর সেই দিন থেকেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওইদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে দখলদার ইসরায়েলি সেনারা।

যুদ্ধের শুরুতে ইসরায়েল হুমকি দেয়, হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে। তবে যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় তিন মাস পেরিয়ে গেলেও; এখনো হামাসকে নির্মূল করতে পারেনি তারা। গাজায় স্থল অভিযান চালাতে যাওয়া ইসরায়েলি সেনারা নিয়মিতভাবে হামাসের যোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়ছে। এতে করে তাদের সেনারাও বিপুল হারে হতাহত হচ্ছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads