কাশ্মীরে সন্ত্রাসীদের গুলিতে সাবেক পুলিশ কর্মকর্তা নিহত

রোববার জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় আজান দেওয়ার সময় নিহত হন মোহাম্মদ শফি। তিনি কাশ্মীরের শেরি বারামুল্লার গান্টমুল্লা এলাকার সাবেক পুলিশ কর্মকর্তা ছিলেন। 

কাশ্মীর জোন পুলিশ-এর ‘এক্স’এ দেয়া পোস্ট অনুযায়ী, গান্টমুল্লার একটি মসজিদে আজান দেয়ার সময় সন্ত্রাসীরা তার উপর গুলি চালায়। পুলিশ আরও জানায়, ঘটনার পর এলাকাটি ঘিরে রাখা হয়েছে।

এএনআই’এর প্রতিবেদন অনুযায়ী, রাজৌরি সেক্টরের ডেরা কি গালির জঙ্গল ও পুঞ্চ জেলার বাফলিয়াজ এলাকায় সন্ত্রাসীদের ধরতে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads