বাণিজ্যিক জাহাজে হুথি আক্রমণ সম্প্রসারণ, চাপে বাইডেন প্রশাসন

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা বাড়ার প্রেক্ষাপটে জাহাজগুলোর নিরাপত্তা বিধানের ব্যাপারে বাইডেন প্রশাসনের ওপর চাপ বাড়ছে। 

একই সঙ্গে ইরানের সঙ্গে কোনরূপ সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলার ব্যাপারেও ওয়াশিংটনের ওপর চাপ রয়েছে।  

মার্কিন নৌ বাহিনী শনিবার রাতে জানায়. ইরান সমর্থিত হুথি আন্দোলনের যোদ্ধারা আরও ২টি জাহাজে আক্রমণ করেছে। এনিয়ে আফ্রিকা শৃঙ্গ ও মধ্যপ্রাচ্যের মধ্যে অবস্থিত গুরুত্ব জাহাজ চলাচল পথে হুথির হামলার শিকার জাহাজের সংখ্যা দাড়াল ১৫।

এর আগে পেন্টাগন জানায়, ভারত মহাসাগরে একটি ভারতীয় রাসায়নিক পণ্যবাহী ট্যাংকারে ড্রোন হামলা হয়েছে। পেন্টাগন  বলেছে, ড্রোনটি সরাসরি ইরান থেকে এসেছে।

 ইরান এ দাবি নাকচ করে দিয়েছে। তেহরান বলেছে, তারা এ ঘটনার সঙ্গে জড়িত নয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads