মোদীর ইউটিউবে ২ কোটি সাবস্ক্রাইবার,  দ্বিতীয় স্থানে কোন রাষ্ট্রপ্রধান

দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জ্যঁ বলসোনারো। তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৬৫ লাখ! ইউটিউবের প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। 

পরিসংখ্যানের তথ্য অনুসারে, তৃতীয়স্থানে রয়েছেন ইউক্রেনের ভøাদিমির জেলেনস্কি। তার সাবস্ক্রাইবার সংখ্যা ১০ লাখের আশে পাশে। চতুর্থস্থানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় আট লাখ। ইউটিউবে জনপ্রিয়তার নিরিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বহু যোজন দূরে রয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ, জাস্টিন ট্রুডোরা।

শুধু বিশ্বের নিরিখে কেন, দেশের রাজনীতিকদের মধ্যেও মোদীর আশেপাশে কেউ নেই। দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৩৫ লাখ। শুধু সাবস্ক্রাইবার সংখ্যাই নয়, ইউটিউবে ভিডিও ভিউয়ের দিক থেকেও অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে অনেকটাই এগিয়ে মোদীর নমো। মোদীর ইউটিউব চ্যানেলে ভিডিও ভিউ ৪৫০ কোটি!

সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে বড় সাফল্য পেয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের অনেকেরই দাবি, ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’। এই জয়ের নেপথ্যে মোদী ম্যাজিক আছে বলে মনে করেন তারা। ইউটিইউবের এই পরিসংখ্যানে স্বভাবতই উচ্ছ্বসিত মোদী-অনুরাগীরা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads