ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানাতে পাকিস্তানে বর্ষবরণ উৎসব নিষিদ্ধ

 ইংরেজি নতুন বছরের প্রথম দিনে কোনও উৎসব কিংবা অনুষ্ঠানে শামিল হতে পারবেন না পাকিস্তানবাসী। কোনও উদযাপনও করা যাবে না। 

আনন্দবাজার জানায়, বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই নির্দেশ দিয়েছেন সে দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাকর।

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী জানিয়েছেন, ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং সহমর্মিতা জানাতেই এই সিদ্ধান্ত নিচ্ছেন তারা। তিনি বলেন, ‘ফিলিস্তিনের পরিস্থিতি সম্পর্কে আমরা সকলেই অবগত। আমরা ফিলিস্তিনি ভাইবোনেদের প্রতি সংহতি জানাতে চাই। তাই বর্ষবরণের জন্য কোনও উৎসব কিংবা অনুষ্ঠান আয়োজন করা নিষিদ্ধ করা হচ্ছে।’

ইসরায়েলি বাহিনীর নিন্দা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেন যে, ‘হিংসার সব সীমা অতিক্রম’ করে যাওয়া হয়েছে। গাজায় ৯০০০ শিশুকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেছেন, ‘পশ্চিম তীর এবং গাজায় যে ভাবে নিরস্ত্র মানুষ, শিশু আর মহিলাদের হত্যা করা হয়েছে, তাতে পাকিস্তান এবং গোটা ইসলামিক দুনিয়া ক্ষুব্ধ।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads