শিক্ষা সফরে ছাত্রের সঙ্গে শিক্ষিকার অন্তরঙ্গ ফটোশুট
শিক্ষাসফরে গিয়ে এক ছাত্রের সঙ্গে প্রকাশ্যেই ঘনিষ্ঠ হয়েছিলেন এক শিক্ষিকা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভাইরাল হয়েছে ছাত্র শিক্ষিকার অন্তরঙ্গ ফটোশুট। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে। শুক্রবার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, একজন শিক্ষিকা এবং তার এক ছাত্রের ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের মতে, শিক্ষা সফরের সময় ছাত্রের সঙ্গে ওই অন্তরঙ্গ ‘ফটোশুট’ করেন শিক্ষিকা। ওই শিক্ষিকা কর্নাটকের চিক্কাবল্লাপুর জেলার চিন্তামণি মহকুমার মুরুগামাল্লার সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি