ভারতের মহারাষ্ট্রে গ্লাভস কারখানায় আগুন, নিহত ৬
ভারতের মহারাষ্ট্রে রোববার (৩১ ডিসেম্বর) ভোরে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর নিহত ছয় ব্যক্তি সেখানে আটকা পড়েছিলেন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মহারাষ্ট্রের কর্মকর্তারা ছত্রপতি সম্ভাজিনগরে একটি হ্যান্ড গ্লাভস প্রস্তুতকারক কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার বিভাগের কর্মকর্তারা জানান, রাজ্যটির ওয়ালুজ এমআইডিসি এলাকায় অবস্থিত ওই কারখানায় রোববার রাত সোয়া ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত জানা যায়নি।
মোহন মুঙ্গসে নামে একজন দমকল কর্মকর্তা জানিয়েছেন, ‘রাত সোয়া দুইটায় অগ্নিকাণ্ডের ঘটনার একটি কল পাই। যখন আমরা ঘটনাস্থলে পৌঁছাই, তখন পুরো কারখানায় আগুন জ্বলছিল। স্থানীয়রা আমাদের জানায়, ছয়জন লোক ভেতরে আটকা পড়েছেন। পরে আমাদের কর্মকর্তারা ভেতরে প্রবেশ করেন এবং ছয়জনের মৃতদেহ উদ্ধার করেন।
শ্রমিকরা জানান, আগুন লাগার সময় তারা ঘুমাচ্ছিলেন। একজন শ্রমিক বলেন, ‘অগ্নিকাণ্ডের সময় ১০-১৫ জন কর্মী ভবনের ভেতরে ঘুমাচ্ছিলেন। আগুন লাগার পর কেউ কেউ পালিয়ে যেতে সক্ষম হন, কিন্তু অন্তত পাঁচজন ভেতরে আটকা পড়েন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি