ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার মামলাকে স্বাগত জানালো
ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা গত শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। দেশটির পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় তিন মাস ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে। এ ঘটনা দখলদার বর্ণবাদী ইসরায়েলকে কৃত অপরাধের জন্য বিচারের সম্মুখীন করতে দক্ষিণ আফ্রিকা আইসিজে-তে মামলা দায়ের করেছে।
ওআইসি শনিবার এক বিবৃতিতে এ ব্যাপারে আইসিজেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। সেই সঙ্গে অবরুদ্ধ ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইলি গণহত্যা বন্ধ করার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছে ওআইসি।
ওআইসি'র বিবৃতিতে বলা হয়েছে, দখলদার ইসরাইল নির্বিচারে বেসামরিক জনগণের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। তারা হাজার হাজার ফিলিস্তিনিকে হতাহত করছে, ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক বাস্তুচ্যুত করছে। ফিলিস্তিনিদের মৌলিক চাহিদা এবং মানবিক সহায়তা পেতেও বাধা দিচ্ছে। তাদের ঘরবাড়ি ধ্বংস করছে। এমনকি স্বাস্থ্য, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পর্যন্ত ধ্বংস করছে বলে বিবৃতিতে বলা হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি