যৌন হয়রানির প্রতিবাদ করায় তরুণীকে গরম তেলে ফেলে দিলো দুর্বৃত্তরা
বুধবার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাঘপাত এলাকার একটি তেল কারখানায় ১৮ বছর বয়সী এক দলিত তরুণী, সহকর্মীদের যৌন হয়রানির প্রতিবাদ করায় এই নৃশংতার শিকার হন। রোববার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যেই এই ঘটনায় জড়িত তেল কারখানার মালিকসহ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তরুণীটি ধানৌড়া সিলভারনগর গ্রামের ঔ তেলের কারখানায় কাজ করার সময় কারখানার মালিক প্রমোদ, তার সহযোগী রাজু ও সন্দীপ তাকে যৌন হয়রানি করতে শুরু করেন বলে এক অভিযোগ দায়ের করেন তার ভাই।
ধাক্কা মেরে গরম তেলের পাত্রে ফেলে দেয়ায় গুরুতর দগ্ধ হন ভুক্তোভোগী তরুণী। তাকে চিকিৎসার জন্য উত্তরপ্রদেশ থেকে দেশটির রাজধানী নয়াদিল্লিতে স্থানান্তর করা হয়েছে, বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।
হাসপাতালের শয্যায় ধারণ করা এক বিবৃতিতে ওই তরুণী বলেন, অভিযুক্তরা তার সাথে খারাপ ব্যবহার এবং জাতপাত তুলে গালিগালাজ করেন এবং সবশেষে তাকে গরম তেলে ধাক্কা মেরে ফেলে দেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি