রাম মন্দিরের জন্য বিজেপি সংগ্রাম করেছে, এটি ভুল
রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র নাথ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীকে রাম মন্দিরে আমন্ত্রণ জানানো হয়েছে কারণ তিনি সম্মানিত ব্যাক্তি। শুধু ভারত নয় বিশ্বের সর্বত্রই তিনি সম্মানিত। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকুরকে রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ না করার বিষয়ে তিনি একথা বলেন।
আচার্য বলেন, রাম মন্দিরে শুধু তাদের আমন্ত্রণ জানানো হয়েছে যাদের রামের প্রতি ভক্তি রয়েছে। এটি কোন রাজনৈতিক বিষয় নয়। এটি ভক্তির বিষয়। এখানে ১৪০ কোটি ভারতবাসীর আবেগ জরিত রয়েছে।
রাম মন্দিরের বিষযে তিনি বলেন, এটি আগামী ১০০০ বছরের নষ্ট হবে না। এর কাঠামোতে কোন স্টিল ও লোহা ব্যবহার করা হয়নি। ৬.৫ মাত্রার ভ’মিকম্পেও এর ক্ষতি হবে না।
অন্যদিকে গতকাল রাম মন্দিরে ১ হাজার ১০০ ঝুড়ি ভর্তি উপহার পাঠিয়েছে নেপাল। নেপালে রামের স্ত্রী সীতার জন্মভ’মি। এই হিসাবে সীতাকে অযোধ্যায় পাঠানো উপলক্ষে এই উপহার দেয়া হয়। উপহারের মধ্যে স্বর্ণ ও রৌপ্যলংকার, শুকনো খাবার, কাপর, চাল ও ফলমূল রয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি