২০২৪ সালে মিয়ানমার জান্তা সরকারের পতন হবে, আশাবাদ প্রতিরোধ 

নতুন বছরের ঘোষণায় প্রতিরোধ যোদ্ধারা বলেছেন, জান্তা সরকারের পতন এখন দৃশ্যমান। তারা বলেছেন, ২০২৪ সাল জুড়েই যুদ্ধ চলবে। 

কাচিন ইনডিপেনডেন্স অর্গেনাইজেশন (কেআইও), শিনল্যান্ড কাউন্সিল এবং কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) এবং জাতীয় ঐক্য সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডুয়া লাশি লা যুদ্ধের অগ্রগতি ও আগামীর পথ চলার নির্দেশনার কথাও জানান দেওয়া হয়েছে। 

কেআইও চেয়ারম্যান জেনারেল এন’বেন লা বলেছেন, দেশজুড়ে জনতা ও যোদ্ধাদের সমন্বিত হামলার মুখে বিধ্বস্ত হয়ে পড়েছে জান্তা বাহিনী। ২০২৩ সালে প্রতিরোধ যোদ্ধাদের প্রাপ্তির উচ্চ প্রশংসা করে তিনি বলেন, সামনে ব্যাপক পরিবর্তন আসছে। তিনি জনগণকে আগামীর বাধা অতিক্রমে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। 

শিনল্যান্ড কাউন্সিলের চেয়ারম্যান পু জিং চাঙ বলেন, শিন রাজ্যের জনগণের জন্য ২০২৪ সালটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্বৈর সেনাশাসনের অবসান ঘটানো। তিনি বলেন, শিনল্যান্ড কাউন্সিল অন্যান্য প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সমন্বয় করেই যুদ্ধে লিপ্ত রয়েছে। 

মঙ্গলবার ঐক্য সরকার শাসিত সাগায়িং অঞ্চলের কাউলিন টাউনে জান্তাবাহিনীর শেলের আঘাতে একটি মার্কেট তছনছ হয়ে গেছে। এসময় ছয়জন বেসামরিক নিহত হয়েছেন। সাগায়িং অঞ্চলের এই শহরটি প্রথম জান্তাবাহিনী মুক্ত হয়। 

ইরাবতির অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরোধ যোদ্ধারা শান রাজ্যের আরো একটি শহর জান্তামুক্ত করেছে। এছাড়া গত পাঁচদিনের যুদ্ধে পিপলস ডিফেন্স ফোর্স গ্রুপ ও জাতিগত গোষ্ঠীর হামলায় ২৪ সেনা নিহত হয়েছে। সেনাদের অনেকে আবার হাতিয়ার ফেলে নিজ নিজ অবস্থান থেকে পালিয়ে গেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads